01711759618   info@p4hbd.org
   

এতিম শিশুদের জন্য গড়ে উঠছে একটি নিরাপদ আশ্রয়


প্রতিটি শিশুরই একটি নিরাপদ ঘর একটি সুন্দর থাকার জায়গা পাওয়ার অধিকার আছে।
যেখানে সে নিশ্চিন্তে ঘুমাবে, ভালোবাসা পাবে, পড়াশোনা করবে, খেলাধুলা ও আনন্দ করবে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখবে।
কিন্তু বাবা-মাকে হারানো কিংবা অসহায় হয়ে পড়া অনেক শিশুর জীবনে এই নিরাপত্তাটুকুও নিশ্চিত নয়।

তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। চাঁপাইনবাবগঞ্জে প্রায় ০.৬১ একর জমির ওপর শুরু হয়েছে একটি স্বপ্নের নির্মাণকাজ।




গড়ে উঠছে একটি অরফান কেয়ার ও মসজিদ কমপ্লেক্স, যেখানে ভবিষ্যতে ২০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।


রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“আমি এবং যে ব্যক্তি কোনো এতিমের দায়িত্ব নেয়, জান্নাতে এমন পাশাপাশি থাকব।”

তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল পাশাপাশি করে এই কথাটি বোঝান।

— সহিহ আল-বুখারি, ৬০০৫

এটি শুধু একটি হাদিস নয়, বরং এতিম শিশুর প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার এক গভীর স্মরণ করিয়ে দেওয়া।




তার নাম রাইসা।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় রিসা তার বাবাকে হারায়। অসুস্থ মাকে নিয়ে ছোট্ট একটি ঘরে তাদের জীবন হয়ে ওঠে অনিশ্চিত। ঘরের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ত, আর প্রতিদিনের জীবন ছিল সংগ্রামে ভরা। একই ছাদের নিচে থাকতো তার পরিবার ও বাবার রেখে যাওয়া শেষ সম্বল একটি গাভী। মা অসুস্থ হওয়ার পর রাইসার পড়াশুনার স্বপ্নটা প্রায় শেষই হয়ে যাচ্ছিলো। প্রবল ইচ্ছে ছিলো সে পড়াশুনা করবে।

তার এই স্বপ্নের কথা উপলব্ধি করে Team Projects for Humanity. 
প্রজেক্টস ফর হিউম্যানিটির সহায়তায় সে তার পড়াশোনা চালিয়ে যায় এবং ২০২৬ সালের SSC পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়।

একটি শিশুর জীবনে একটু সহায়তা কখনো কখনো একটি পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। 




আমাদের স্বপ্ন

আমরা এমন একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে চাই, যেখানে ২০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু পাবে ভালোবাসা, যত্ন, শিক্ষা এবং সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ।

একটি শিশুর প্রয়োজন শুধু মাথা গোঁজার জায়গা নয়।

তার প্রয়োজন ভালোবাসা।
প্রয়োজন শিক্ষা।
প্রয়োজন পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা।
প্রয়োজন নিরাপত্তা।
প্রয়োজন খেলাধুলা ও আনন্দের সুযোগ।
প্রয়োজন এমন মানুষ, যারা তার স্বপ্নে বিশ্বাস করবে।

শুধু একটি থাকার জায়গা নয়, আমরা তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তারা নিরাপদে বেড়ে উঠবে,  শিখবে। 

- কারণ প্রতিটি শিশুরই শুধু একটি ঘর নয়, একটি সুন্দর শৈশব পাওয়ার, নিজেদের প্রতিভা বিকশিত করার এবং জীবনের নতুন স্বপ্ন দেখার অধিকার আছে।


আপনিও হতে পারেন এই স্বপ্নের অংশ 

২০০ জন শিশুর জন্য একটি স্থায়ী নিরাপদ আশ্রয় গড়ে তোলা একা সম্ভব নয়।

আপনার একটি ছোট্ট সহযোগিতাও এই নির্মাণযাত্রাকে এগিয়ে নিতে পারে। হতে পারে আপনার নিজের জন্য, মৃত বাবা-মা বা অন্য কোনো আপজনদের জন্য সাদকায়ে জারিয়া।

আপনার দান হতে পারে একটি শিশুর নিরাপদ ঘরের ভিত্তি, একটি শিক্ষার সুযোগ, অথবা একটি সুন্দর ভবিষ্যতের শুরু।

আসুন, একসঙ্গে গড়ে তুলি তাদের আপন ঠিকানা।

দান করুন • পাশে দাঁড়ান • এই স্বপ্ন ছড়িয়ে দিন

 

দান করে অংশ গ্রহন করুন




ক্যাম্পেইন

লক্ষ্যমাত্রা: ৳500,000

সংগৃহীত অর্থ: ৳122,430

দান করুন সকল ক্যাম্পেইন