অনুদান ফেরত সংক্রান্ত আমাদের নীতিমালা ও প্রক্রিয়া।
১. সাধারণ নীতি
মানবিক অনুদান সাধারণত অফেরতযোগ্য। তবে ভুল লেনদেন, ডুপ্লিকেট পেমেন্ট বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে যৌক্তিক যাচাই-বাছাইয়ের পর রিফান্ড বিবেচনা করা হতে পারে।
২. রিফান্ডের যোগ্য ক্ষেত্র
ডুপ্লিকেট চার্জ, ভুল পরিমাণ কর্তন, অনুমোদন ছাড়া লেনদেন, বা সিস্টেম ত্রুটির কারণে ব্যর্থ/পুনরাবৃত্ত পেমেন্ট—এই ধরনের ক্ষেত্রে রিফান্ড আবেদন করা যায়।
৩. আবেদনের সময়সীমা
লেনদেনের তারিখ থেকে ৭ (সাত) কর্মদিবসের মধ্যে রিফান্ড আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ নাও হতে পারে।
৪. প্রয়োজনীয় তথ্য
আবেদনের সাথে লেনদেন আইডি, তারিখ, পরিমাণ, মোবাইল/ইমেইল এবং সমস্যার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করতে হবে। তথ্য অসম্পূর্ণ হলে প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
৫. প্রক্রিয়াকরণ সময়
যাচাই শেষে অনুমোদিত রিফান্ড সাধারণত ৭–১0 কর্মদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে ফেরত দেওয়া হয়। ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের নীতির কারণে সময় ভিন্ন হতে পারে।
৬. যোগাযোগ
রিফান্ড সম্পর্কিত আবেদন বা প্রশ্নের জন্য আমাদের যোগাযোগ পৃষ্ঠা বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।